বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ছাত্রলীগের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 25, 2023

মেহেরপুর নিউজ:

প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সরকারের সাফল্য ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে মেহেরপুর জেলা ছাত্রলীগের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলেজেলা ছাত্রলীগের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্ব শোভাযাত্রাটি মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কাথুলি সড়কে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্ব গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকার নাঈম বাইজিদ,পৌর ছাত্রলীগের নেতা এস এম রাতুল, মুজিবনগর ছাত্রলীগ নেতা ইমাম হোসেন ইমন, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক ফরাজী, সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদ ইমরান মাহমুদ অনিক প্রমুখ।