বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

June 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন: মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সফুয়ান আহমেদ রূপকের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা ছাত্রলীগের সেক্রেটারী বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি হোটেল বাজার মোড় থেকে শুরু হয়ে  শহর প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে এসে শেষ হয়। মিছিলে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।