মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুলাই: মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের মহিলা কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ ।
মেহেরপুর সদর থানার এস আই আলী আকবর বলেন,আটক সাইফুল ইসলাম ২৮ ফেব্রুয়ারী হরতালের অজুহাতে শহরময় ভাংচুর ও তান্ডবনীলা চালানো মামলার এজাহারভূক্ত ৭ নং আসামী। এছাড়াও তার বিরুদ্ধে শহরে নানা ধরনের বিশৃংখলা সৃস্টির অভিযোগে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
র্এদিকে,শিবিরের সভাপতিকে অটকের খবর ছড়িয়ে পড়লে রাত পৌনে ১০ টার দিকে মেহেরপুর বড়বাজারে ঝটিকা বিক্ষোভ মিছিল করে শিবির কমীরা। জানা যায়, আজ রাত ৯টার দিকে মেহেরপুর মহিলা কলেজ মোড় এলাকায় মেহেরপুর সদর থানার এস আই আলী আকবরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা শিবির সভাপতি সাইফুল ইসলামকে আটক করে মেহেরপুর সদর থানা হেফাজতে নেয়। এ খবর ছড়িয়ে পড়লে শিবিরেরর নেতাকর্মীরা মেহেরপুর বড় বাজারে এক ঝটিকা মিছল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
মেহেরপুর সদর থানার ওসি রিয়াজউর্দ্দিন মেহেরপুর নিউজকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মহিলা কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলার আইনশৃংখলা বিঘ্নিত করার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। সদর থানা পুলিশের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। শিবিরের অন্যান্যদের নেতাকর্মীদের আটকের জন্য চিরুনি অভিযান শুরু হয়েছে।