রাজনীতি

মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামকে জেল হাজতে প্রেরণ

By মেহেরপুর নিউজ

July 19, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুলাই: মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামকে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজত প্রেরণ করেছেন মেহেরপুর সদর থানা পুলিশ। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম জানান,শিবির সভাপতি সাইফুল ইসলাম গত ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় মিছিল করার সময় শহরের বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রষ্ঠিানে হামলা ও ভাঙচুর মামলার এজাহারভূক্ত ৭ নং আসামী। তাকে এ মামলায় আটক দেখিয়ে চালান দেওয়া হয়েছে। উল্লেখ্য,সাইফুল ইসলামকে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মহিলা কলেজপাড়া এলাকা থেকে আটক করেন।