বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ছাত্র লীগের উদ্যোগে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

July 19, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ছাত্র লীগের উদ্যোগে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান কে শুভেচ্ছা জানানো হয়েছে।

রবিবার বিকেলের দিকে জেলা প্রশাসকের কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন উপস্থিত থেকে নবাগত জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন সহ ছাত্র লীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।