বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা জন্ম ও মৃত্যু টার্সফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 13, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জন্ম ও মৃত্যু টার্সফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুফুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম,স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ভূঁইয়া,অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান , এন এস আই’র ডিডি মিজানুর রহমান, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা.জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার, মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আশরাফুজ্জাম, সদর উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি।

এছাড়াও মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালা, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস উপস্থিত ছিলেন প্রমুখ।