বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন

By মেহেরপুর নিউজ

August 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী ও শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামিম আরা হীরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য রোকসানা কামাল। পরে সেখানে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।