বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা জাতীয় যুব সংহতির কর্মী সভা

By মেহেরপুর নিউজ

February 10, 2018

মেহেরপুর নিউজ, ১০ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা জাতীয় যুব সংহতির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে জেলা জাতীয় পার্টির শাহাজিপাড়া কার্য়লয়ে জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠানিক সম্পাদক ফকরুল আহাসান শাহাজাদা।

বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম, জাতীয় যুব সংহতির ঝিনাইদহ জেলা সভাপতি আসিফ উদ্দিন লাভলু, কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম সাংগঠানিক সম্পাদক রাহু দেব মন্ডল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খাইরুল কবীর, যুগ্ম সম্পাদক মিলন হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক মামনুর রশিদ প্রমুখ।