বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা তাজউদ্দিন খান পুনঃনির্বাচিত

By মেহেরপুর নিউজ

October 25, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমীর মাওলানা তাজউদ্দিন খান জেলা আমীর পদে পুনঃনির্বাচিত হয়েছেন।

শুক্রবার কেন্দ্রীয় জামায়েত ইসলামী জেলা আমীর হিসাবে মাওলানা তাজউদ্দিন খানের নাম ঘোষণা করেন। এ নিয়ে মাওলানা তাজউদ্দিন খান তৃতীয় বারের মতো মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমীর নির্বাচিত হলেন।

২০২৫-২৬ সেশনের জন্য গত ৪ অক্টোবর মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর রুকনরা গোপন ব্যারোটের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচনের পর অত্যন্ত গোপনীয়তার সাথে ব্যালট বাক্স পাঠিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় জামায়েত ইসলামীর অফিসে। সেখানে ভোট গণনার পর ফলাফল প্রকাশ করা হয়। মেহেরপুর জেলার ১ হাজার ২৩ জন রোকন গোপন ব্যালোটের মাধ্যমে ভোট প্রদান করেন।