মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জানুয়ারি: মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জেলা জামায়াতের আমির আলহাজ্ব ছমির উদ্দিনের বড় ছেলে তারিক মো: সাইফুল ইসলামকে আটক করেছে মেহেরপুর পুলিশ। রোববার বিকাল ৩টার দিকে মেহেরপুর ইসলামী ব্যাংক ভবন থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ ও মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল। মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আটক তারিকের বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী জেলার বিভিন্নস্থানে নাশকতার অভিযোগে ৯টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।