রাজনীতি

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যেগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 28, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্ট:

একের পর এক জামায়াতের কেন্দ্রীয় নেতাদের আটকের প্রতিবাদে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যেগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় জেলা,উপজেলা,পৌর,ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আজ ২৮ আগস্ট শনিবার বেলা সোয়া ৩ টায় জেলা জামায়াতের উদ্যেগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে

জেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমির আলহাজ ছমিরউর্দ্দীন।বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী সির্দ্দিকুর রহমান,নায়েবে আমির সিরাজুল ইসলাম,মুজিবনগর আমির তাজউর্দ্দীন এবং জামায়াত নেতা মাওলানা রহুল আমিন প্রমূখ।