বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুরু

By মেহেরপুর নিউজ

November 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর: মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের দ্বি বার্ষীক নির্বাচন শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ৮টায় মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাংক লরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ভোটদান শুরু হয়েছে বিরতীহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৮টি বুথে একযোগে ভোটদান পর্ব চলছে। ৮’শ ৬১ জন ভোটার তাদের ভেটাধীকার প্রয়োগ করবেন। ১২ টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বদন্দীতা করলেও ৩ জন প্রাথী বিনা প্রতিদবদন্দীতায় জয়ী হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নিজামুল ইসলাম রকেট (টেলিভিশন),কদর আলী(মোমবাতি),ও বনি ইস্রাফিল (চাঁদ তারা), কার্যকরী সভাপতি পদে, আলতাফ হোসেন (মোটর সাইকেল) আব্দুল ওয়াদুদ(ট্রাক) সাধারন সম্পাদক পদে কুতুব উদ্দিন বাবু(বাঘ)

,কামরুল ইসলাম ( আনারস),যুগ্ন সম্পাদক পদে মাসুদ করিম(হরিন),শরিফুল ইসলাম(মই),সহসাধারন সম্পাদক পদে মিনারুল ইসলাম(রেডিও),রাজিভ আহমেদ (গরুর গাড়ি),আব্দুস সাত্তার( চেয়ার),মুরাদ আলী(প্লেন),লাইন সম্পাদক পদে ইউসুফ হোসেন(হাতি),শহীদ শেখ (টায়ার),নির্বাহী সদস্য পদে কাবেল(দোয়াত কলম),জাহিদুর ইসলাম(মাছ)ও সমসের আলী(ছাতা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেনন।এদিকে নির্বাচন শুরু হওয়ার পর থেকে ভোট কেন্দ্রর সামনে উৎসব মুখর পরিবেশ শুরু হয়।