মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর:
মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষীক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার রাত সোয়া ৮টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।নির্বাচনে সভাপতি পদে কদর আলী এবং সাধারন সম্পাদক পদে কামরুল ইসলাম জয়লাভ করেছে। আজ শনিবার সকাল ৮টায় মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ভোটদান শুরু হয়ে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। ৮’শ ৬১ জন ভোটারের মধ্যে ৬’শ ৯১ টি ভোট পোল হয়েছে। ১২ টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করলেও ৩ জন প্রাথী বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কদর আলী(মোমবাতি) ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রাথী নিজামুল ইসলাম রকেট (টেলিভিশন) পেয়েছেন ২১২ ভোট, কার্যকরী সভাপতি পদে, আব্দুল ওয়াদুদ (ট্রাক) ৩৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রাথী আলতাফ হোসেন (মোটর সাইকেল) ভোট পেয়েছেন ২২৮ ভোট, সাধারন সম্পাদক পদে কামরুল ইসলাম ( আনারস) ৪৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রাথী কুতুব উদ্দিন বাবু (বাঘ) পেয়েছেন ২৪৯ ভোট, ,যুগ্ন সম্পাদক পদে শরিফুল ইসলাম(মই) ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রার্থী মাসুদ করিম(হরিন) পেয়েছেন ১৬৫ ভোট, সহ-সাধারন সম্পাদক পদে রাজিভ আহমেদ (গরু’র গাড়ি)৩৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রাথী মিনারুল ইসলাম(রেডিও) পেয়েছেন ২২৪ ভোট, ,কোষাধাক্ষ পদে আব্দুস সাত্তার( চেয়ার) ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মুরাদ আলী(পেন) পেয়েছেন ২৫৭ ভোট,লাইন সম্পাদক পদে ইউসুফ হোসেন(হাতি)৩৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন্। তার নিকটতম প্রাথী শহীদ শেখ (টায়ার) ২৬৮ ভোট পেয়েছেন,নির্বাহী সদস্য পদে জাহিদুর ইসলাম(মাছ) ৪৮৫ ভোট ও সমসের আলী (ছাতা) ৩৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রাথী কাবেল(দোয়াত কলম) ২০১ ভোট পেয়ে পরাজিত হন। এদিকে নির্বাচনের ফলাফল ঘোষনা হওয়ার পরপরই বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় তারা পটকা ফাটিয়ে ও রঙ ছিটিয়ে উল্লাস প্রকাশ করেন।
এদিকে মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন এবং সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট কামর“ল হাসান।