মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মার্চ:
মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন উপল¶ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার মনোনয়র পত্র জমাদানের শেষ দিনে ১২ টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এতে সভাপতি পদে বর্তমান সভাপতি নিজামূল ইসলাম রকেট ও কদর আলী, কার্যকরী সভাপতি পদে গোলাম কিবরিয়া, আলতাফ হোসেন ও আফছারুল ইসলাম, সহসভাপতি পদে আব্দুস সাত্তার ও ওয়াদুদ আলী, সাধারন সম্পাদক পদে বর্তমান সম্পাদক কুতুবউদ্দিন বাবু, আবু হোসেন খান বাবু ও কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে শফিউল ইসলাম ও মাসুদ করিম, সহসম্পাদক পদে শফিউদ্দিন পালু, মিনারyল ইসলাম ও কামাল শেখ, সাংগাঠনিক সম্পাদক পদে শাহাজাহান ও মিয়াজান আলী, কোষাধ্য¶ পদে হামিদ মন্ডল ও মুরাদ আলী, প্রচার সম্পাদক পদে শহিদ শেখ, শহিদুল ইসলাম ও আসাদুজ্জামান টগর, লাইন সম্পাদক পদে মিয়ারyল ইসলাম, আব্দুল মালেক ও ইসলাম আলী এবং কার্যকরী সদস্য পদে শমসের আলী, জিয়া ও ইউসুফ হোসেন মনোনয়ন পত্র জমা দেন।