মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্রাকলরি (দাহ্য পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি এলাকায় এ সাধারণ সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্রাকলরি (দাহ্য পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সদস্য আবদুল হামিদ, মিনারুল ইসলাম, বাবু, মন্টু, কালুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সংগঠনের কার্যক্রম, কল্যাণমূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শ্রমিকদের অধিকার ও সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।