করোনাভাইরাস

মেহেরপুর জেলা ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

By মেহেরপুর নিউজ

April 09, 2020

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মেহেরপুরের শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।

মেহেরপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেনের নেতৃত্বে মেহেরপুর ট্রাফিক পুলিশের সদস্যরা মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক সহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালায়।