টপ নিউজ

মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে ওরিয়েন্টেশন কর্মশালা

By মেহেরপুর নিউজ

October 01, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান।

কর্মশালায়  প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসিরউদ্দীন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন ইউপি সদস্য আক্তার হোসেন প্রমূখ।