বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা তথ্য অফিসের আমঝুপিতে উন্মুক্ত বৈঠক

By মেহেরপুর নিউজ

January 22, 2023

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস পরিস্থিতি ও দুর্যোগ কালের সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং,বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভীষণ ২০৪১ এবং লক্ষ্য ও অর্জন সমূহ, মানব পাচার, সন্ত্রাস, মাদক,জঙ্গিবাদ,নাশকতা বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার,পরিবেশ সংরক্ষণ অটিজম এবং তথ্য অধিকার বিষয়ে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উন্মুক্ত বৈঠকে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম।