বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা দলের ১৪ সদস্যের খেলোয়াড়দের নাম ঘোষণা

By মেহেরপুর নিউজ

March 31, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধীনে জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুর জেলা দলের ১৪ সদস্য বিশিষ্ট খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর জেলার দলের ১৪ সদস্য নাম ঘোষণা করা হয়। মেহেরপুর জেলা ক্রিকেট দলের কোচ হাসানুজ্জামান হিলন জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন ।

মেহেরপুর জেলা দলের ১৪ জন খেলায়াড়রা হলো সাইফুল ইসলাম,আসাদুর রহমান অনু, ইমন, বাদশা,আরিফুল ইসলাম, শামিম,পল্লব,প্লাবন,ওমর,তারিক,ডায়ান, আব্দুর রউফ ,শ্রাবন ,এজাজ আহমদ। আগামী ২ এপ্রিল নড়াইল স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ মেহেরপুর জেলা একাদশ প্রাথমিক পর্যায়ে পঞ্চগড়, গাজীপুর ও চাঁদপুর জেলা একাদশের সাথে খেলবে।