মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়া, উপ-সহকারী পরিচালক নাছরুল্লাহ, সহকারি পরিদর্শক শফিউল্লাহ, জেলা সম্পাদক মোশারফ হোসেন, মুজিবনগর উপজেলা সভাপতি বাকের আলী, গাংনী উপজেলা সভাপতি আবু জাফর, জেলা সদস্য সুমাইয়া বানু, রফিকুর রহমান, নুরুল আহম্মেদ প্রমুখ।