বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পূনর্গঠন

By মেহেরপুর নিউজ

November 19, 2023

মেহেরপুর নিউজ:

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৭ (ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭ (ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে (দুদক) কমিশন কর্তৃক মনোনীত ব্যক্তি বর্গের সমন্বয়ে মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পূনর্গঠন করা হয়েছে।

উক্ত কমিটিতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমানকে সভাপতি, পলাশীপাড়া সমাজকল্যান সমিতির নির্বাহী পরিচালক মুহঃ মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করে মোট ১৩ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলেন নুরুল আহমেদ, মোহাম্মদ আফতাব উদ্দিন।সদস্য রুহুল কুদ্দুস টিটো, আবুল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, মোছাঃ রেহানা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিল্লুর রহমান, মোঃ আবুল হাশেম, আব্দুস সামাদ, রেহেনা আক্তার বিনা ও মিনা পারভীন।