অন্যান্য

মেহেরপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি পূনর্গঠন ।। প্রফেসর আবদুস সালাম সভাপতি ও মোশাররফ হোসেন সাধারন সম্পাদক

By মেহেরপুর নিউজ

February 20, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ ফেব্রুয়ারি; দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭(ছ) ধারা অনুসারে দূর্নীতি প্রতিরোধের উদ্যোশে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দূর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মেহেরপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি পূনগঠন করা হয়েছে।

অব:অধ্যক্ষ প্রফেসর আবদুস সালামকে সভাপতি, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব মো: মোশাররফ হোসেনকে সাধারন সম্পাদক করে মোট ১৩ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি পূর্নগঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন,সহসভাপতি পদে অব: শিক্ষক আ;ক:ম: ইসমাইল,অব: শিক্ষক আবদুর রাজ্জাক, সদস্য পদে প্রাক্তন শিক্ষক বদরুন নাহার, সুরাইয়া বানু,  রেহেনা ইয়াসমিন, সাইদুর রহমান, প্রাক্তন ব্যাংকার মোজাম্মেল হক,  প্রাক্তন সমাজসেবা কর্মকর্তা আহমদ হোসেন, ব্যাবসায়ী রফিকুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান, গৃহিনী কানিজ সুলতানা সালেক।