মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২০ মার্চ: মেহেরপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দূর্নীতি প্রতিরোধ কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর পলাশীপাড়া সমাজকল্যান সমিতি মিলনায়তনে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আ ক ম ইসমাইলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মোশাররফ হোসেন, সদস্য বদরুন নাহার, সুরাইয়া বানু, আব্দুর রাজ্জাক খান, রফিকুল ইসলাম বাবলু, সাইদুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।