বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার( নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস ফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার( নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন সংক্রান্ত টাসফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নার্সিং ও মিড ওয়াইফারি অনুবিভাগ )স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এনামুল হক। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, স্যানিটার ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমূখ।