মেহেরপুর নিউজ, ১২ মে : মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা, জেল সুপার একেএম কামরুজ্জামান, এ্যাড. সফি, আসকার আলী প্রমুখ।