মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মার্চ : মেহেরপুর জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার ঘটনায় এবার প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় থেকে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বুধবার নির্বাচন কমিশন সচিবলায়ের পরিচালক সৈয়দ মোঃ মুছার নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল মেহেরপুরে উপস্থিত থেকে তদন্ত করেন। উল্লেখ্য, গত ১৯ মার্চ মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উপনির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদকে ডেকে পাঠান। ওই সময় তিনি অতিরিক্ত জেলা প্রশাসকের ডাকে যাবেন না বলে জানান। পরে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারি পুনরায় তাকে ডাকতে গেলে তিনি তখনও আপত্তি জানান। এক পর্যায়ে তিনি তাদের সাথে আরডিসি’র কক্ষে যান। সে সময় জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারি লাঞ্ছিত করেন। ওই ঘটনার পর বিষয়টি জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু অবহিত হন এবং বিষয়টি তাৎক্ষনিক মিমাংসা করে দেন। এদিকে ওই ঘটনার পরের দিন জেলা নির্বাচন অফিসার এনডিসি আসলাম উদ্দিন, সহকারী কমিশনার অবিদিয় মার্ডিসহ জেলা প্রশাসনের ১৪ জন কর্মচারিকে আসামি করে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক ওই মামলায় আসামিদের বিুংদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরই এনডিসি, একজন সহকারি কমিশনারসহ ৩ জন কর্মচারিকে ষ্ট্যান্ড রিলিজ করা হয়। পরে ওই ঘটনায় জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ মামলা প্রত্যাহার করেন এবং পরে একটি বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়।