মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী অন্যত্র বদলি এবং মুহাম্মদ আবু আনছার মেহেরপুর জেলা নির্বাচন অফিসার হিসেবে মেহেরপুরে যোগদান করায় বিদায় বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা নির্বাচন অফিস মিলনায়তনে এ বিদায় বরণ অনুষ্ঠিত হয়। বিদায় বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায় নির্বাচন অফিসার আহমেদ আলী, নবাগত কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার, সদর উপজেলা অফিসার কবীর উদ্দিন, আবদুল আজিজ, আল আমিন হোসেন প্রমুখ। পরে বিদায়ী ও নবাগত দুই কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়। আহাম্মদ আলি রাজশাহি বিভাগীয় নির্বাচন কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি হন এবং মুহাম্মদ আবু আনছার কুষ্টিয়া থেকে মেহেরপুর জেলায় যোগদান করেন।