মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ এপ্রিল: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. এম এ বাসার, কে এল কর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মোঃ আশকার আলী, এন ডি সি মামুনুর রশিদ প্রমুখ।
মেহেরপুর জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত মেহেরপুর জেলা প্রশাসনের উদ্দোগ্যে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মোঃ আশকার আলী, এন ডি সি মামুনুর রশিদ, মোশাররফ হোসেন, আবু জাফর প্রমুখ।
মেহেরপুর জেলা বাজার দর নিয়ন্ত্রন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মেহেরপুর জেলা প্রশাসনের উদ্দোগ্যে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার বাজার দর নিয়ন্ত্রন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মোঃ আশকার আলী, এন ডি সি মামুনুর রশিদ, প্রমুখ।