বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিবেশক সমিতির আলোচনা

By মেহেরপুর নিউজ

December 08, 2017

মেহেরপুর নিউজ, ০৮ ডিসেম্বর: মেহেরপুর জেলা পরিবেশক সমিতির কার্য নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে পৌরসভার কালাচাদপুর মেমোরিয়ান হলে জেলা জেলা পরিবেশক সমিতির সভাপতি হাসেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠটির প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সহ-সভাপতি আকবর আলী বিশ্বাস, আলী হোসেন, সাংগঠানিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক সদরুল ইসলাম নাহিদ প্রমুখ।