মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে গরিব, দুস্থ, অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র “কম্বল” বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে গরিব, দুস্থ, অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন উপস্থিত থেকে গরিব, দুস্থ, অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।