বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

By মেহেরপুর নিউজ

June 16, 2021

মেহেরপুর নিউজ:

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।

বুধবার  বিকালে মেহেরপুর সদর উপজেলার বাড়াদি হাটে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল উপস্থিত থেকে মাস্কসহ হ্যান্ডওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন।

জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল জানান, মেহেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে ৩ লাখ ৯০ হাজার মাস্ক, ১০ হাজার হ্যান্ড স্যানিটাজার, ১০ হাজার হ্যান্ডওয়াশ, ১০ হাজার সাবান বিতরণ করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নার্গিস সুলতানা, খাজা মইনুদ্দিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।