বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

July 28, 2021

মেহেরপুর নিউজ:

করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও সাবান বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ সাবান বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল উপস্থিত থেকে বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসকল সামগ্রী বিতরণ করেন।