মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার সাহারবাটি ইউনিয়নের বিভিন্ন এলাকার দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরেরদিকে জেলা পরিষদ মিলনায়তনে এসকল সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৬ জন দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। এসময় জেলা পরিষদের প্যানেল মেয়র তৌহিদ মুর্শেদ অতুল সেখানে উপস্থিত ছিলেন।