বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

By মেহেরপুর নিউজ

November 08, 2015

মেহেরপুর নিউজ,০৮ নভেম্বর: মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে দু;স্থ দু মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

রবিবার বিকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী তাদের হাতে মেশিন দুটি তুলে দেন। এ সময় প্রকৌশলী লুৎফর রহমান সেখানে উপস্থিত ছিলেন।