বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ

By মেহেরপুর নিউজ

May 17, 2021

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দেশের দরিদ্র,  অসহায় পরিবারের মাঝে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

সোমবার দুপুরের দিকে জেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী  করেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজী গোলাম রসুল।

মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল উপস্থিত থেকে অসহায় দরিদ্র পরিবারের মাঝে চাল, তেল, সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেন। জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাগণের সময় সেখানে উপস্থিত ছিলেন।