বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মুজিবনগরে মাস্কসহ বিভিন্ন উপকরণ বিতরণ

By মেহেরপুর নিউজ

June 15, 2021

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণের করা হয়েছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ হাটে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণের করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল উপস্থিত থেকে মাস্ক সহ অন্যান্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এসময় জেলা পরিষদের সদস্য নার্গিস সুলতানা, শাহিন আলী, আজিমুল বারী মুকুল প্রমূখ উপস্থিত ছিলেন।