মেহেরপুর নিউজ:
বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকার মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালামকে অপসারণ করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করার পর সোমবার থেকে মেহেরপুরের জেলা প্রশাসককে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন মারফত জানানো হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪ এর ধারা ১০ খ প্রয়োগ করে জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করলো।
এদিকে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম অসারিত হওয়ার পর মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসানকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।