বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রবাসীদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

February 05, 2017

মেহেরপুর নিউজ, ০৫ ফেব্রুয়ারী: মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ইউপি সদস্য ওয়াসিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত চেয়ারম্যান মোঃ গোলাম রসুল।

বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, প্রবাসী সাহাজুল ইসলাম, মফিজুল ইসলাম, মামনুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা বাবর আলী, সেলিম রেজা তুহিন।

এসময় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।