মেহেরপুর নিউজ,২০ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রাম আওয়ামীলীগের উদ্যোগে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুলকে সংবর্ধনা প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কোলা বাজারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত চেয়ারম্যান গোলাম রসুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী। গ্রাম আওয়ামীলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, জেলা যুবলীগের আহব্বায়ক মাহাফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা। এর আগে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।