মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামকে শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চেয়ারম্যানদের শপথ পাঠ করান তিনি।
এ ছাড়া জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আজিমুল বারী, মিজানুর রহমান ও সংরক্ষিত নারী সদস্য ,শামীম আরা হীরা, শাহানা ইসলাম শান্তনাকে শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
গত ১৭ অক্টোবর ঘোষিত তফসিল অনুযায়ী মেহেরপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অ্যাডভোকেট আব্দুস সালাম চেয়ারম্যান ও ইমতিয়াজ হোসেন মিরন, আজিমুল বারী, শামীম আরা হীরা, মিজানুর রহমান সদস্য নির্বাচিত হন এবং শাহানা ইসলাম শান্তনার কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় সদস্য নির্বাচিত হন।