বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের বর্ষপূর্তি উদযাপন

By মেহেরপুর নিউজ

November 15, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের বর্তমান পরিচালনা পর্ষদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে  মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন প্রমূখ।