বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 31, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল এর সভাপতিত্বে সমন্বয় সভায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা পরিষদের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।