মেহেরপুর নিউজ:
কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দিকে মেহেরপুর পৌর এলাকার বিভিন্ন জায়গায় স্থানীয় ও পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী গোলাম রসুল। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান হাজী গোলাম রসুল বলেন, কোভিড পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। এবং সবাইকে মাস্ক ব্যবহার করার আহবান জানান।