মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এসকল শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ এর শুভ সূচনা করেন। এ সময় জেলা পরিষদের সদস্য তৌহিদ মুর্শেদ অতুল, নার্গিস আরা,ইমতিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।