মেহেরপুর নিউজ:
২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে গণসংযোগ অব্যাহত রেখেছেন মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন ।
বুধবার সন্ধ্যার দিকে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও মত বিনিময় সভা করেন। এসময় তিনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের কাছ থেকে দোয়া কামনা করেন।