বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের সদস্যর মাস্ক, হ্যান্ড ওয়াস, স্যানিটাইজার ও সাবান বিতরণ

By মেহেরপুর নিউজ

June 26, 2021

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরনেট উদ্যোগে মেহেরপুর জেলা পরিষদ হতে প্রাপ্ত মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শোলমারি গ্রামের পথচারীদের মাঝে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন উপস্থিত থেকে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন।