মেহেরপুর নিউজ:
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন গণসংযোগ করেছেন।
শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ইমতিয়াজ আহমেদ মিরন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া, মনোহরপুর, উজলপুর এবং তেরঘরিয়া আশ্রয়ন প্রকল্প গণসংযোগ করেন।
এসময় ইমতিয়াজ আহমেদ মিরন ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। মিরন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।