বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের মাতা দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

October 10, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সভাপতি হাজী গোলাম রসুলের মাতা জবেদা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়। মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের সামনে অনুষ্ঠিত জানাজা অনুষ্ঠানে অন্যদের মধ্যে জবেদা খাতুন এর পুত্র মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সহ সর্বস্তরের মানুষ জানাযা ও দাফনে অংশগ্রহণ করেন।

এর আগে ভোরের দিকে জবেদা খাতুন শহরের মল্লিক পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুমা জাহেদা খাতুনের ৬ ছেলে ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।