বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

By মেহেরপুর নিউজ

September 13, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এসকল সেলাই মেশিন বিতরণ করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৬০ জন দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। এসময় জেলা পরিষদের সদস্য আইয়ুব হোসেন সেখানে উপস্থিত ছিলেন।