মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মেহেরপুর গাংনী উপজেলার সংরক্ষিত ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুফুরের দিকে জেলা পরিষদ মিলনায়তনে এসকল সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর গাংনী উপজেলার সংরক্ষিত ৫ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের ৩৬ জন দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
এসময় জেলা পরিষদের সংরক্ষিত ৫ নং ওয়ার্ডের সদস্য গুলশান আরা, সহকারি প্রকৌশলী মুজিবুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।